পরীক্ষামূলক সংস্করণ

অনিয়মের দায়ে চাকরি হারালেন ডিএনসিসির লাইসেন্স সুপারভাইজার 

নিজস্ব প্রতিবেদক;

অনিয়মের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স সুপারভাইজার ইকবাল আহমেদকে চাকরি থেকে অপসারণ করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এবার অনিয়মের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদকে চাকুরি হতে অপসারণ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকুরি হতে অপসারণ করা হয়।

ডিএসসিসি’র চাকুরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে তাকে চাকুরি হতে অপসারণ করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ করা হয়।

ইকবাল আহমেদ প্রকৌশল বিভাগ, বাজার (বিদ্যুৎ) বিল সরকারি হিসেবে ডিএসসিসিতে কর্মরত হলে বর্তমানে তিনি সংযুক্তিতে অঞ্চল-৫ এর রাজস্ব বিভাগে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে দায়িত্বরত ছিলেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশ উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ইকবাল আহমেদের ব্যক্তিগত নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি ২০০৮ সালের ২৩ এপ্রিল মাদকদ্রব্য বহনের অপরাধে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, তহবিল তছরুপ ও প্রতারণার দায়ে ইতিমধ্যে তার বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ নভেম্বর, ২০১৭ সালের ১৩ এপ্রিল এবং ২০১৮ সালের ৪ঠা নভেম্বর বিভাগীয় মামলা রুজু করা হয়। এছাড়া, হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে তাকে ডিএসসিসি’র ৫৪ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর হাজী মোহাম্মদ মাসুদ ২০১৮ সালে ৩১ মে সিটি কর্পোরেশন বরাবর লিখিত অভিযোগ করেন।

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...