পরীক্ষামূলক সংস্করণ

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই নয়: আইজিপির কঠোর বার্তা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

খুলনা বিভাগে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়।

শনিবার (২৫ এপ্রিল) খুলনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তাঁর মতে, থানা জনগণের কাছে সহজগম্য ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলা জরুরি, যাতে মানুষ নির্ভয়ে সেবা নিতে পারে।

তিনি আরও বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডিজিটাল প্রযুক্তি, সাইবার ট্র্যাকিংসহ সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

আইজিপি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে পুলিশ ও সাধারণ জনগণের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি সাফল্য পাওয়া সম্ভব।

সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গার্ড অব অনার গ্রহণ করেন এবং প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি লবণচরা এলাকায় থানার নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করে অগ্রগতি ও মান নিয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...