পরীক্ষামূলক সংস্করণ

গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে, উপস্থিতি প্রায় ২০ হাজার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এই আয়োজন করা হয়।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবার, স্থানীয় নেতা, প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ এই গণবিয়ে প্রত্যক্ষ করেন।

‘গালান্ত নাইট ৩’ কর্মসূচির আওতায় মূলত আর্থিক অসচ্ছলদের জন্য এই বিয়ের আয়োজন করা হয়। কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

আয়োজকরা জানান, অবিবাহিত ও আর্থিকভাবে অসচ্ছলদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিয়ের পাশাপাশি নবদম্পতিদের বিভিন্ন উপহার ও সহায়তাও প্রদান করা হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং ধাপে ধাপে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পুরো আয়োজনজুড়ে ফিলিস্তিনি সংস্কৃতির ছোঁয়া ছিল, পাশাপাশি বাজানো হয় আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...