পরীক্ষামূলক সংস্করণ

ঢাবি শিক্ষার্থীর মরদেহের পাশে চিরকুট, পুলিশ হেফাজতে শিক্ষক

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় একজন শিক্ষক ও তার ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

মিমো বাড্ডার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে একজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। একই ঘটনায় তার এক ঘনিষ্ঠ সহপাঠীকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

বিভাগীয় সূত্র বলছে, শিক্ষার্থীর মোবাইল ফোন ও অন্যান্য তথ্য বিশ্লেষণের পর একজন শিক্ষকের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি তদন্তে উঠে আসে, যার ভিত্তিতে পুলিশ পদক্ষেপ নেয়।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...