পরীক্ষামূলক সংস্করণ

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রামিস শেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রী তার সাম্প্রতিক তুরস্ক সফরের কথা উল্লেখ করে আয়োজিত স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা সময়ের দাবি, তবে এটি কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়; এজন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব হস্তান্তর করেন। এ সময় উভয় পক্ষ সরকারি পর্যায়ে গণমাধ্যম যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

এছাড়া তথ্য ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাতে জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথাও আলোচনা হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...