অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইসহাক সরকারকে এবং সদস্যসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।
দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে আজ রবিবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়।
এর আগে ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি বিএনপির কেন্দ্রীয় ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। পরে ৪ ফেব্রুয়ারি বিএনপি তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করে।



