পরীক্ষামূলক সংস্করণ

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ সুইজারল্যান্ডের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগ্লি।

রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বলা হয়, বাংলাদেশ ও সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের জনগণ সুইস পণ্যের গুণগতমান সম্পর্কে ইতিবাচক ধারণা রাখে। তবে পণ্যের দাম প্রতিযোগিতামূলক হলে সুইস পণ্য আরও বেশি বাজার দখল করতে পারবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি সার্ভিস খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও জানান, সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ওষুধ, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল ও শিপ বিল্ডিং খাতে সুইস বিনিয়োগ বাড়লে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এছাড়া এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধের প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

অন্যদিকে সুইস রাষ্ট্রদূত রেটো রেংগ্লি বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান থাকলেও সহযোগিতা বাড়ালে তা কমিয়ে আনা সম্ভব। তিনি বাংলাদেশে সুইস বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...