অল ক্রাইমস. টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যশোর জেলা সফর করবেন। সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন।
যশোরে পৌঁছে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং সেখানে আয়োজিত এক সমাবেশে অংশ নেবেন। পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই যশোরে প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি তিনি নির্বাচনি জনসভায় অংশ নিতে যশোর সফর করেছিলেন।



