পরীক্ষামূলক সংস্করণ

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। ওমান সফর শেষ করে তিনি পুনরায় এই সফরে আসেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এই সফরকে আঞ্চলিক কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরান ধারাবাহিকভাবে যে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে, তারই অংশ হিসেবে এই সফর বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে শনিবার ইসলামাবাদ ত্যাগের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দেশটির শীর্ষ নেতৃত্বের কাছে একটি “ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার কার্যকর রূপরেখা” উপস্থাপন করেছেন। এতে ইরান একটি দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়া গঠনের ওপর জোর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করার ঘোষণা দেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র আসলেই কূটনীতির বিষয়ে কতটা আন্তরিক, তা এখন স্পষ্ট হওয়া প্রয়োজন।

এদিকে আরাগচির এই দ্বিতীয় দফার পাকিস্তান সফর এবং পরবর্তী মস্কো সফরের পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বিশ্ব রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেয়, তা এখন সবার নজরে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...