পরীক্ষামূলক সংস্করণ

পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: সেতুমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন তিনটি বড় মেগা প্রকল্প—পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে—নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি লিখিত জবাবে এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি এবং তদন্তের বিষয়টি তুলে ধরেন।

মন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল প্রায় ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা, যা পরবর্তীতে চার দফায় বাড়ানো হয়। কর্ণফুলী টানেল প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল প্রায় ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা, যা দুই দফায় সংশোধন করা হয়। আর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল প্রায় ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা, যা একবার বাড়ানো হয়।

তিনি আরও জানান, এসব প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত এখনো চলমান রয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...