পরীক্ষামূলক সংস্করণ

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ফ্যামিলি কার্ড প্রকল্পে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দ্রুত চিহ্নিত করে সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ এপ্রিল) ফ্যামিলি কার্ড বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রকল্পটি বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ হওয়ায় এটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আগামী বাজেটে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বড় পরিসরের প্রকল্প হওয়ায় প্রাথমিক পর্যায়ে কিছু ছোটখাটো ভুল হওয়া স্বাভাবিক। তবে এসব ভুলের পরিমাণ এক শতাংশেরও কম বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, পাইলট কার্যক্রমে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কেউ বাদ পড়েছে কি না বা ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকার ইতোমধ্যে চিহ্নিত সমস্যাগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

এছাড়া তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি কেবল সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, এটি একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনো বাধা হবে না উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়োজন অনুযায়ী বাজেট বরাদ্দ দেওয়া হবে এবং যথাযথ সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...