পরীক্ষামূলক সংস্করণ

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

অল ক্রাইমস. টিভি ডেস্

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন মনিরা শারমিন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-সহ চার কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা থাকে না।

মনিরা শারমিনের হলফনামা অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক-এ কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছাড়েন। ফলে চাকরি ত্যাগের পর এখনো তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...