পরীক্ষামূলক সংস্করণ

হামে আরও ৫ শিশুর মৃত্যু একদিনে ১,৪৪৮ নতুন আক্রান্ত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। টিকাদান কর্মসূচি চালু থাকার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না; বরং এটি ধীরে ধীরে মহামারির রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর মিছিল, যার বড় অংশই শিশু।

সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে চারজন এবং সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।

একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৯০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এর আগের দিন রোববার (২৬ এপ্রিল) পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। সেদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে ১ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে ১৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু শনাক্ত হয়। ওই দিনই ৮ শিশুর মৃত্যু হয় এই রোগের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩৮ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এদের মধ্যে ২২ হাজার ৪৪২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জন। এই সময়ে প্রাণঘাতী এই রোগে (উপসর্গসহ) মারা গেছে ২৬৪ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তবে অনেক ক্ষেত্রে টিকা না নেওয়া, দেরিতে হাসপাতালে যাওয়া এবং সচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন—শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা, জ্বর-ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং আক্রান্তদের আলাদা রেখে সংক্রমণ প্রতিরোধ করা জরুরি।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

আসছে...