অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। শিগগিরই সমন্বিতভাবে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি বলেন, ৩০ এপ্রিলের পর থেকে সমন্বিতভাবে সারা দেশে এ অভিযান শুরু হবে।
তিনি জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ও কঠোর অবস্থান নিয়েছে।
এছাড়া জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে গত ২০ এপ্রিল রাজধানীর বনানীতে অবস্থিত ‘দ্য এস লাউঞ্জ’ নামের একটি সিসা বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। সেখানে মাদক ব্যবহারসহ অবৈধ কার্যক্রমের অভিযোগে অভিযান পরিচালিত হয়।



