পরীক্ষামূলক সংস্করণ

প্রথমবার লিসবন মাতাবেন জেমস

অল ক্রাইমস. টিভি ডেস্ক

পর্তুগালের রাজধানী লিসবন-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আসছে একটি বিশেষ সংগীত আয়োজন। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী নগর বাউল জেমস।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টটি লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভো-তে বিকেল ৫টা থেকে শুরু হবে। জেমস তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের জন্য স্মরণীয় এক সংগীত সন্ধ্যা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা জানিয়েছে, এটি হবে পর্তুগালে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।

এর আগে লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ কনসার্ট ঘিরে সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এই কনসার্ট প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে এবং প্রবাসের মাটিতে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির এক টুকরো পরিবেশ তৈরি করবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...