অল ক্রাইমস.টিভি ডেস্ক
মালয়েশিয়ায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম এস এম গোলাম রাব্বি (২২)। তিনি মালয়েশিয়ার সেরি কাম্বাঙ্গান এলাকার সাউথ সিটি প্লাজা এলাকা থেকে নিখোঁজ হন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে মোবাইল ফোন মেরামতের কথা বলে বাসা থেকে বের হন রাব্বি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ গোলাম রাব্বি কুয়ালালামপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়ালালামপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। পরিবার জানিয়েছে, বের হওয়ার সময় তার সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ভিসা ছিল। তার পাসপোর্ট নম্বর এ১৫০৮৬৫২১। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা শার্ট ও জিন্সের প্যান্ট।
পরিবারের সদস্যরা আরও জানান, গত কিছুদিন ধরে রাব্বি ব্যক্তিগত ও পারিবারিক কারণে মানসিক চাপে ছিলেন। তবে ঠিক কীভাবে তিনি নিখোঁজ হলেন, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
পরিবারের পক্ষ থেকে রাব্বির সন্ধানে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নির্দিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ নম্বর:
+৮৮০১৭৭১৫২২৪৩৫
+৬০১০৯৭১৮৩৬৭
+৬০১১৫৩৪৩১২৯৫



