পরীক্ষামূলক সংস্করণ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করবে সরকার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আগ্রহী হয় এবং প্রতিভা বিকাশের সুযোগ পায়।

তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে বলেও তিনি জানান। এর আওতায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। একইভাবে শরণখোলা উপজেলাও তৃতীয় পর্যায়ের প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...