পরীক্ষামূলক সংস্করণ

ইরানসহ মধ্যপ্রাচ্যের স্বার্থে রাশিয়া সবকিছু করবে: পুতিন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ রক্ষা এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে।

সেন্ট পিটার্সবার্গে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর সঙ্গে বৈঠক শেষে পুতিন এ মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, ইরানের জনগণ বর্তমান “কঠিন সময়” অতিক্রম করতে পারবে এবং শিগগিরই সেখানে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে।

একই সময়ে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনা করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং চীন এসব পদক্ষেপকে সমর্থন করে না।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে চীনের একটি বড় রিফাইনারি প্রতিষ্ঠানও রয়েছে। এই সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দরপতন ঘটে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের তেল বাণিজ্য সীমিত করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...