পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বাংলাদেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ এক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

এই বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিটে শুরু হচ্ছে ‘ফুয়েল লোডিং’ বা পারমাণবিক জ্বালানি সংযোজনের কাজ, যা প্রকল্প বাস্তবায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

এই ঐতিহাসিক কার্যক্রমকে ঘিরে প্রকল্প এলাকায় বিশেষ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের। এছাড়া আন্তর্জাতিক পর্যায় থেকেও এই অর্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর মহাপরিচালক রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত থাকবেন।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...