পরীক্ষামূলক সংস্করণ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, জেলে-নৌযান গভীর সমুদ্রে না যেতে নির্দেশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংকেত অনুযায়ী চট্টগ্রাম সমুদ্র বন্দর, কক্সবাজার সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দর-কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বায়ুমণ্ডলীয় অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য জেলে ও ট্রলার মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...