পরীক্ষামূলক সংস্করণ

নাশকতার শঙ্কায় সৈয়দপুর বিমানবন্দরে কড়া নিরাপত্তা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। এর আগে সোমবার সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়।

জানা গেছে, সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি তৎপরতা শুরু করেছেন। বিমানবন্দরের ভেতর ও আশপাশের এলাকায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রবেশ ও বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এখনো কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...