অল ক্রাইমস. টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
ইরান তিন ধাপের একটি প্রস্তাব দিয়েছে। প্রথম ধাপে যুদ্ধ বন্ধ ও আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি–সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে সমঝোতা হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব রয়েছে।
এর আগে দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও আলোচনায় স্থায়ী সমাধান আসেনি। এখন নতুন প্রস্তাবকে ভিত্তি করে আবারও সংলাপের সম্ভাবনা তৈরি হয়েছে।



