অল ক্রাইমস. টিভি ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর নিয়মিত সিনেমায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তিনি।
সম্প্রতি গরমের তীব্র দাবদাহের মাঝে হঠাৎ বৃষ্টিতে ভিজে এক ভিন্ন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। কোনো শুটিং বা সিনেমার সেট নয়, বরং নিজের ব্যক্তিগত ভালো লাগা থেকেই বৃষ্টির সঙ্গে সময় কাটান তিনি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও খোলা চুলে বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছেন পরীমনি। কখনো গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনো বৃষ্টির শব্দের সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন তিনি।
ভিডিওটি প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই তার এই স্বাভাবিক ও স্নিগ্ধ উপস্থিতিকে প্রশংসা করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেন, ‘বৃষ্টি মাখা পরী’। আরেকজন বলেন, বৃষ্টির মাঝে পরীমনি যেন নতুন এক রূপে নিজেকে খুঁজে পেয়েছেন।
সব মিলিয়ে এই সাধারণ বৃষ্টিভেজা মুহূর্তই পরীমনিকে আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় নিয়ে এসেছে।



