পরীক্ষামূলক সংস্করণ

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে।

মৃত দুই শিশু হলো—বরিশালের বানারীপাড়া উপজেলার ৪ মাস বয়সী হুজাইফা এবং বরগুনার তালতলী উপজেলার ১৩ মাস বয়সী আব্দুল্লাহ।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় হাম-রুবেলা উপসর্গে আক্রান্ত হয়ে বিভাগজুড়ে তিন হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হামের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি চলছে। তিনি আরও জানান, বরিশাল বিভাগে টিকার কোনো সংকট নেই এবং ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে রোগীর চাপ বেশি থাকায় হাসপাতালগুলোতে চাপ তৈরি হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...