পরীক্ষামূলক সংস্করণ

সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে, তবে এটি স্থায়ী ব্যবস্থা নয় এবং পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে এবং সময় ও পরিস্থিতি অনুযায়ী তাদের প্রত্যাহারের প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে। একই সঙ্গে তিনি জঙ্গিবাদ প্রসঙ্গে বলেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে অতীতে ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলে দাবি করেন তিনি।

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশের চিঠি বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক জিয়াউল হক গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং বাহিনীর জনবল সংকটের কথা উল্লেখ করেন। তিনি জানান, দায়িত্ব পালনকালে গত এক বছরে ১৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

অনুষ্ঠানে বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন বীরত্ব ও সেবামূলক পদক প্রদান করা হয়। এর মধ্যে চারজনকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, চারজনকে কোস্ট গার্ড সেবা পদক, তিনজনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং তিনজনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড সেবা পদক প্রদান করা হয়। এই পদকগুলো প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...