পরীক্ষামূলক সংস্করণ

আইপিএল খেলার ‘কোনো প্রয়োজন নেই’: ডেভিড ওয়ার্নার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলা অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, এখনই আইপিএলে খেলার কোনো প্রয়োজন দেখছেন না তিনি। পিএসএল শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চলতি আসরে করাচি কিংসের হয়ে অংশ নিলেও প্লে-অফে ওঠার আগেই দলটি আসর থেকে বিদায় নেয়। আসর শেষে নিজের পোস্টে ওয়ার্নার দল, সমর্থক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আবার পিএসএলে খেলার আগ্রহের কথাও জানান।

ওই পোস্টে এক ভক্ত তাকে আইপিএলে ফেরার পরামর্শ দিলে জবাবে ডেভিড ওয়ার্নার বলেন, আপাতত আইপিএলে খেলার কোনো পরিকল্পনা বা প্রয়োজন তিনি দেখছেন না। তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

প্রধান খবর

আসছে...