অল ক্রাইমস. টিভি ডেস্ক
কাতার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যাই হোক না কেন হরমুজ প্রণালি বন্ধ করা উচিত হয়নি এবং এটি দ্রুত খুলে দেওয়া প্রয়োজন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, প্রণালিটি পুনরায় চালু করতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কাতার দীর্ঘমেয়াদি শান্তি চায় এবং অঞ্চলে আবার নতুন করে সংঘাত শুরু হোক তা চায় না।
তিনি ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা স্থবির সংঘাতের আশঙ্কা তুলে ধরে সতর্ক করেন, এমন পরিস্থিতিতে সংঘাত পুরোপুরি শেষ হয় না, আবার সম্পূর্ণভাবে চলেও না—যা ভবিষ্যতে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, প্রণালি খোলার বিষয়ে ইরানের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।



