পরীক্ষামূলক সংস্করণ

বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই বিতর্ক, যা বললেন নায়ক

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী-এর নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই সম্মানী বিতর্কে জড়িয়েছে। অভিযোগ উঠেছে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ না করেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ কারণে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা জিয়াউল রোশান জানিয়েছেন, তিনি প্রচার কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার দাবি, আট লাখ টাকার চুক্তি অনুযায়ী ডাবিংয়ের আগেই পুরো অর্থ পরিশোধ করার কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি।

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং শেষে এর নাম পরিবর্তন করে ‘সর্দারবাড়ির খেলা’ রাখা হয়। সম্প্রতি ট্রেলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় যে, সিনেমাটি ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে নায়ক-নায়িকা ও নির্মাতাদের প্রচারে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে পরিচালক জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। প্রযোজক পক্ষ বলছে, এটি তাদের প্রথম সিনেমা হওয়ায় কিছু আর্থিক জটিলতা তৈরি হয়েছে, তবে দ্রুত সমস্যা সমাধান করে বকেয়া পরিশোধ করা হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...