পরীক্ষামূলক সংস্করণ

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু 

বাসস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, কালবৈশাখী ও প্রবল বাতাসের কারণে এক ঘণ্টা কন্ধ রাখার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম আজ বাসস’কে বলেন, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির সাথে কালবৈশাখী ও প্রবল বাতাস বয়ে যাওয়ায় যানবাহন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ সকাল ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এই সময়ে ‘ল্যাঙ্গুয়েজ মার্টার্ড ডক্টর গোলাম মওলা’, ‘খান জাহান আলী’ ও ‘বনলতা’ নামের তিনটি ফেরি পাটুরিয়া ঘাটে এবং ‘বীর শ্রেষ্ঠ মতিউর’, ‘শাহ মখদুম’, ‘কেরামত আলী’, ‘ভাইগর’ ও ‘ক্যামেলিয়া’ নামের পাঁচটি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছিল।

ডিজিএম আরও জানান, ঝড় কমে গেলে সকাল ৭টায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুস সালাম বলেন, সব ফেরি এখন সতর্কতার সাথে চলাচল করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...