পরীক্ষামূলক সংস্করণ

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য উপহার: গাবতলীতে ৭৮৪টি আধুনিক ফ্ল্যাট দিচ্ছে ডিএনসিসি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে গাবতলীতে নির্মিত ৪টি আধুনিক ভবনের ৭৮৪টি ফ্ল্যাট আগামী জুলাই বা আগস্ট মাসের মধ্যেই হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গাবতলী সুইপার কলোনি পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান যে, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিটি ১৫ তলা বিশিষ্ট ৪টি আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে যেখানে প্রতি ফ্লোরে ১৬টি করে মোট ৭৮৪টি ফ্ল্যাট রয়েছে। যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন শহর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল করেন, তাদের জন্য অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ সব ধরনের আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করে এই উন্নত আবাসন তৈরি করা হয়েছে। দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক জটিলতা কাটিয়ে বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আগামী জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্ট মাসের শুরুর দিকে কর্মীদের হাতে এই ফ্ল্যাটগুলোর চাবি হস্তান্তর করা সম্ভব হবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে ভবনের অভ্যন্তরীণ কক্ষগুলোর নির্মাণশৈলী ও সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি মন্তব্য করেন যে, রুমগুলো এতটাই মানসম্মত হয়েছে যে তিনি নিজেও সেখানে বসবাস করতে পারবেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...