পরীক্ষামূলক সংস্করণ

বাসসের চেয়ারম্যান হলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক

অনলাইন ডেস্ক;

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. সিদ্দিকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’ এর ৭ ও ৮ ধারা অনুযায়ী তিন বছরের জন্য এই বোর্ড গঠন করা হয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বোর্ডের অন্যান্য সদস্য হলেন- বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সচিব (প্রেস) তথ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রধান তথ্য অফিসার, তথ্য মন্ত্রণালয়, দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, দৈনিক আজাদী, চট্টগ্রামের সম্পাদক এম এ মালেক, ব্যবস্থাপনা পরিচালক ৭১ মিডিয়া লিমিটেড (৭১ টিভি) মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি বিষয়ে দক্ষতা সম্পন্ন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাসসের সিটি এডিটর মধু সূদন মন্ডল।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...