পরীক্ষামূলক সংস্করণ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে নবম পে স্কেল

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে পুনর্গঠিত কমিটি, যেখানে প্রথম পর্যায়েই মূল বেতন বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

২০২৬ সালের ৩০ এপ্রিল প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে গঠিত তিনটি বেতন কমিশন (জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন) তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও বাজেটের ওপর চাপ বিবেচনা করে এই বিশাল কর্মপরিকল্পনাটি একবারে কার্যকর না করে কয়েক দফায় বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই সংক্রান্ত বিশেষ বরাদ্দ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সুপারিশ অনুযায়ী, নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াবে ১:৮, যা ২০১৫ সালের অষ্টম পে স্কেলের (১:৯.৪) তুলনায় অনেক কম এবং বৈষম্যহীন। উল্লেখ্য যে, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল এবং দীর্ঘ ১১ বছর পর নতুন স্কেলের সুপারিশ করা হলো। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এই কমিশন গঠিত হয়েছিল, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তাদের প্রতিবেদন জমা দেয়।

নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হলে প্রথম ধাপেই কর্মীদের মূল বেতন বাড়ানো হবে। এরপর দ্বিতীয় ধাপে চিকিৎসা ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। উদাহরনস্বরূপ, বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ভাতাসহ প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা পান, যা নতুন স্কেলে ৪১ হাজার ৯০৮ টাকায় পৌঁছাতে পারে। এছাড়া যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলোতেও সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে কার্যকর থাকা ১০ ও ১৫ শতাংশ বিশেষ ভাতাগুলো নতুন এই মূল বেতনের সাথে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে যাতে ভারসাম্য বজায় থাকে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...