পরীক্ষামূলক সংস্করণ

এক দিনের ছুটি দাবি প্রাথমিক বিদ্যালয়ে, অধিদপ্তরে আবেদন

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামী ২৩ মে (শনিবার) এক দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন। মূলত শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির সুবিধা নিশ্চিত করতেই এই দাবি তুলেছেন তারা।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ-এর পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। গত বুধবার চারজন শিক্ষক নেতা যৌথভাবে এ আবেদন জমা দেন।

আবেদনে শিক্ষকরা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিয়ম অনুযায়ী, অন্যান্য সরকারি বিভাগের মতো প্রতি তিন বছর পরপর তাদের শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা। কিন্তু প্রাথমিক শিক্ষা খাতকে ভ্যাকেশনাল বিভাগ হিসেবে বিবেচনা করা হওয়ায় ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটির কাঠামোর কারণে তারা সময়মতো এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঘোষিত ছুটির সঙ্গেও একই সমস্যা তৈরি হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীদের শিখন-ঘাটতি পূরণের জন্য ১০টি শনিবার ক্লাস চালু রয়েছে। এদিকে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত, যা মোট ১২ কর্মদিবস।

শিক্ষকদের হিসাব অনুযায়ী, ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) যোগ হলে মোট ১৫ দিনের ছুটি পাওয়া সম্ভব। কিন্তু ২৩ মে বিদ্যালয় খোলা থাকায় এই সংখ্যা পূর্ণ হচ্ছে না, ফলে তারা শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারছেন না।

শিক্ষক নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে তিন বছর পরপর ভাতা পাওয়ার পরিবর্তে তাদের চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হতে পারে। তাই শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...