পরীক্ষামূলক সংস্করণ

নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে সাত বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

২০২৬ সালের ৩০ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফের সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও জেলেদের পরিবার জানায়, প্রতিদিনের মতো এদিন ভোরে জেলেরা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরে কাজ শেষে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদের নৌকাসহ জিম্মি করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলেন— আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান, আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

এই ঘটনার পর থেকে অপহৃতদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নৌকার মালিক আব্দুস শুক্কুর এবং জেলেদের স্বজনরা দ্রুত তাদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, ঘটনাটি তাদের নজরে আসার পর সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ জানিয়েছেন, জেলেদের উদ্ধার করতে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। সীমান্তে আরাকান আর্মির এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...