পরীক্ষামূলক সংস্করণ

ভঙ্গি দেখে মনে হচ্ছে ওরাই আওয়ামী লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ড. তাহের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সংসদে সরকারি দলের আক্রমণাত্মক আচরণের সমালোচনা করে বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাদের বর্তমান ভঙ্গি দেখে মনে হচ্ছে ওরাই আওয়ামী লীগ আর আমরা বিএনপি-জামায়াত।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারি বেঞ্চের (বিএনপি) সদস্যদের তীব্র সমালোচনা করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ শাসনামলে জামায়াতের প্রতি যে ধরনের আক্রমণাত্মক আচরণ ও মন্তব্য করা হতো, বর্তমান সরকারি দলও হুবহু সেই একই পথ অনুসরণ করছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, যেখানে সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, সেখানে ক্ষমতায় যাওয়ার পর বিএনপির এই ‘আওয়ামী লীগীয় সুলভ’ আচরণ তাদের কাছে বোধগম্য নয়। ড. তাহের সংসদে বিরোধী দলের সদস্যদের প্রতি ‘রাজাকার-আলবদর’ শব্দ ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে এটিকে অ-সংসদীয় ভাষা হিসেবে অভিহিত করেন এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মানসিকতা বদলানোর আহ্বান জানান। ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো নির্দিষ্ট দলের ব্যাংক নয়, বরং কিছু সৎ ও দক্ষ মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠা একটি সফল প্রতিষ্ঠান। তিনি আরও জানান, বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালক পদে জামায়াতের কোনো সংসদ সদস্য নেই এবং ব্যাংকটির পূর্বের সফলতার পেছনে ছিল এর স্বচ্ছ ব্যবস্থাপনা। এদিকে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. তাহের বলেন, খালেদা জিয়ার কারাবাসের সময় জামায়াত কেবল বিবৃতিই দেয়নি, বরং রাজপথে মিছিলও করেছে। তিনি ৯১ সালের সরকার গঠনে জামায়াতের সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তখন মন্ত্রিত্বের প্রস্তাব থাকলেও তারা তা গ্রহণ করেননি। সবশেষে, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার অতীত বিবাদ এবং বর্তমান ক্যাম্পাসগুলোর উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে সতর্ক থেকে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...