অল ক্রাইমস.টিভি ডেস্ক
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সবশেষ খবর অনুযায়ী, ১৮৬টি আসনে এগিয়ে থেকে রাজ্যে সরকার গঠনের জোরালো সম্ভাবনা তৈরি করেছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত ১০৫টি আসনে এগিয়ে রয়েছে।
সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশ করা হবে। তার আগেই জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার বাংলায় বিজেপিই সরকার গঠন করবে।
অন্যান্য রাজ্যের চিত্র:
• আসাম: ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে বড় ব্যবধানে। বিপরীতে কংগ্রেস মাত্র ২৪টি আসনে লিড ধরে রেখেছে।
• তামিলনাড়ু: ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে।
• কেরালা: এখানে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট।
এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই-এর তথ্যানুযায়ী, বিজেপির এই অগ্রযাত্রা পশ্চিমবঙ্গ ও আসামের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।



