নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কে গোপীনাথপুর হাসপাতাল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোর সাথে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১জন।
আজ সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ফাল্গুনী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি অটোকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোর এক যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোচালককে গোপীনাথপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উচ্চগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।



