পরীক্ষামূলক সংস্করণ

ড. ইউনূস সরকারের সব কাজের বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টে বড় রিট!

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৩ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জনস্বার্থে এ রিটটি দায়ের করেন। আজ সোমবার রিটকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটে যা বলা হয়েছে:

• সিদ্ধান্তের বৈধতা: অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন আইনি সিদ্ধান্ত, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

• তদন্তের দাবি: সরকারের এসব কর্মকাণ্ড খতিয়ে দেখতে একটি অনুসন্ধান কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে।

• ব্যক্তিগত অভিযোগ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখার আবেদন করা হয়েছে রিটে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে। আজ দুপুর একটায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন আইনজীবী মুহসিন রশিদ।

প্রেক্ষাপট:

এর আগেও এই সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া নিয়ে রিট করেছিলেন একই আইনজীবী। তবে ২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিট খারিজ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বৈধ ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্স ও সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...