পরীক্ষামূলক সংস্করণ

আজ সন্ধ্যার মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আবহাওয়া অধিদপ্তরের সংশোধিত পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যার মধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১৮টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার (৪ মে) তাদের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আগের পূর্বাভাস সংশোধন করে নতুন এই তথ্য প্রকাশ করেছে। সকালের পূর্বাভাসে মাত্র সাতটি অঞ্চলের কথা উল্লেখ থাকলেও বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য জারি করা এই নতুন সতর্কবার্তায় অঞ্চলের সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। এই তালিকায় থাকা অঞ্চলগুলো হলো—রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির এই পরিবর্তনের কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য নদীবন্দরের জন্য বিশেষ সতর্কবার্তা না থাকলেও বৃষ্টির পূর্বাভাস বহাল রয়েছে।

সার্বক্ষণিক আবহাওয়ার বার্তায় আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...