পরীক্ষামূলক সংস্করণ

ঢামেকে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, আটক ৪৫ জন

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণা রোধে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। এতে নারীসহ দালাল এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ মোট ৪৫ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে পাঁচজন নারী এবং ১৮-১৯ জন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালালচক্র সক্রিয় ছিল, যারা রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করত। এসব অনিয়ম বন্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং নিয়ম ভঙ্গ না করার শর্তে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হতে পারে। তবে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের ভেতরে অনিয়ম ও হয়রানি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...