অল ক্রাইমস.টিভি ডেস্ক
সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৪ মে, ২০২৬) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।
রন হক সিকদার বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি এবং সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়নুল হক সিকদারের ছেলে। রন হক সিকদার ও তাঁর ভাই রিক হক সিকদার দীর্ঘ সময় ধরে সিকদার গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আইনি ও ব্যবসায়িক বিতর্কের কারণে তিনি বেশ আলোচনায় ছিলেন। ২০২১ সালে তাঁর বাবা জয়নুল হক সিকদারও দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন।
তার মৃত্যুতে সিকদার গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ দ্রুতই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পারিবারিক ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।



