পরীক্ষামূলক সংস্করণ

রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল

অল ক্রাইমস. টিভি ডেস্ক

যাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী রাতে ট্রেন চলাচল আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়তে পারে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চলছে, যা শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্র জানায়, চলতি মে মাসের শেষদিকে অথবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি চালু হতে পারে। একই সঙ্গে ট্রেন চলাচলের ব্যবধানও কমানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে পাঁচ মিনিট পরপর ট্রেন চললেও তা কমিয়ে সাড়ে চার মিনিট করা হতে পারে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে, যেখানে এখন শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনও রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে রাত সাড়ে ৯টায় ছেড়ে যায়।

সকালের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায়।

এর আগে গত বছর অক্টোবরে এক দফা সময় বাড়ানো হয়েছিল। বর্তমানে প্রতিদিন প্রায় ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে, যা নতুন সূচি কার্যকর হলে আরও বাড়বে। ব্যস্ত সময়ে যাত্রীসেবা উন্নত করতে ট্রেনের ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ২৪ সেট ট্রেন রয়েছে, প্রতিটিতে ছয়টি করে কোচ। পিক সময়ে ১২ সেট ট্রেন চলাচল করে, যা বাড়িয়ে ১৪ সেট করার প্রস্তুতি রয়েছে। প্রযুক্তিগতভাবে আরও কম ব্যবধানে ট্রেন চালানোর সক্ষমতা থাকলেও জনবল সংকটের কারণে ধাপে ধাপে এই পরিবর্তন আনা হচ্ছে।

প্রতিদিন প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। ভবিষ্যতে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ শেষ হলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাতে দুই দিকেই ট্রেন চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে ঢাকায় মেট্রোরেল চালু হয় এবং পরে ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...