পরীক্ষামূলক সংস্করণ

জন্মদিনে শুভেচ্ছার জবাবে সবাইকে ধন্যবাদ জানালেন জয়

অল ক্রাইমস ডেস্ক

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি এ ধন্যবাদ জানান।

সোমবার ছিল ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন। তার জন্ম দিনে বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন- ব্যক্তি তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানান। এরই কৃতজ্ঞতা জানাতে জয় সবাইকে শুভেচ্ছা জানালেন।

সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে (২৭ জুলাই) জন্ম গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার তার ফেসবুকের ভেরিফায়েড পেজে বাংলা ও ইরেজিতে লেখেন, ‘যারা বিভিন্ন মাধ্যমে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আসলে আমার বয়স লুকানোর কোনো উপায় নেই কারণ বাংলাদেশ আর আমার বয়স একই!’

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...