পরীক্ষামূলক সংস্করণ

সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় উদ্যোগ নেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

অল ক্রাইমস.টিভি ডেস্ক

‘ভুল তথ্য’ ও ‘অপতথ্য’ মোকাবিলায় জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের এ মতবিনিময় একটি নিয়মিত কর্মসূচি। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

তিনি আরও বলেন, ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে।

তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম বর্তমানে একটি পরিবর্তনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বুঝে একটি আধুনিক ও উপযোগী গণমাধ্যম কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গণমাধ্যম এখনো অনেকাংশে পুরোনো কাঠামোর মধ্যে রয়েছে, যাকে ডিজিটাল উপযোগী করে গড়ে তুলতে হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে নতুন উদ্যোগ বাস্তবায়নে তারা সহযোগিতা করতে পারেন।

এদিকে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় বাড়াতে জেলা পর্যায়ে একজন করে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তিনি জানান, এই কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং তথ্য সরবরাহে সহায়তা করবেন, যাতে গণমাধ্যম আরও স্বচ্ছভাবে কাজ করতে পারে।

এ ছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন সমন্বয় সভা ও প্রশাসনিক বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করার জন্যও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তথ্যপ্রবাহ সহজ হবে এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...