পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় বিনিয়োগে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল শেরাটন-এ ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। তিনি জানান, বিগত সরকারের সময় শিক্ষা খাতে বিনিয়োগ কখনো দেড় শতাংশের বেশি হয়নি। দক্ষ মানবপুঁজি তৈরির লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষায় ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিও প্রয়োজন। ডিজিটাল শ্রেণিকক্ষ বাস্তবায়নে আগের সরকার ব্যর্থ হয়েছিল এবং সেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল শ্রেণিকক্ষ গড়ে তোলার দিকে এগোচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

মাহদী আমিন বলেন, শিক্ষকতা পেশার মর্যাদা ও সম্মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...