পরীক্ষামূলক সংস্করণ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

লিবিয়া থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আজ ভোরে দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৫টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে করে এই ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে ফিরিয়ে আনা হয়। প্রত্যাবাসিত এসব নাগরিকরা সবাই অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করছিলেন এবং নিজেদের ইচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ফেরত আসা এই বাংলাদেশিদের সিংহভাগই উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় পড়েছিলেন। তারা মূলত সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অবৈধ উপায়ে লিবিয়ায় অনুপ্রবেশ করেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অভিযোগ রয়েছে যে, তাদের একটি বড় অংশ লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...