পরীক্ষামূলক সংস্করণ

প্রথম দেখেই কাকের প্রেমে পড়ে গেছি: ভাবনা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কনেও নিজের সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকেন। বিশেষ করে কাক নিয়ে তার আঁকা ছবি এবং ভালোবাসা প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং কাকের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। সেখানে তার অভিনীত সিনেমা পায়ল প্রদর্শিত হয়। বিদেশের মাটিতে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন দেশীয় বেনারসি পোশাক।

ভাবনা বলেন, ছোটবেলা থেকেই কাকের প্রতি তার আলাদা টান রয়েছে। পুরান ঢাকায় বেড়ে ওঠা এই অভিনেত্রীর ভাষ্য, জীবনে প্রথম যে পাখিটি তিনি দেখেছেন সেটি ছিল কাক, আর সেখান থেকেই ভালোবাসার শুরু।

কাক নিয়ে সামাজিক মাধ্যমে নানা ট্রল হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেন ভাবনা। তিনি সবাইকে কাকের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বারান্দায় তাদের জন্য খাবার বা পানি রাখা যেতে পারে।

সমালোচকদের উদ্দেশে ভাবনা বলেন, তিনি প্রতিশোধে বিশ্বাসী নন। সবকিছু প্রকৃতি ও সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

এদিকে মস্কো উৎসবে সবুজ বেনারসি গাউন পরার কারণ ব্যাখ্যা করে ভাবনা বলেন, বিদেশে গেলে তিনি নিজেকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই ভাবেন। তাই পোশাকের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও পতাকার আবহ তুলে ধরার চেষ্টা করেছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...