পরীক্ষামূলক সংস্করণ

মোহাম্মদপুরে ৯ হত্যা মামলা: নানক-তাপসসহ ২৮ জনের ভাগ্য নির্ধারণ ১০ মে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুরে সংঘটিত ৯টি হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ২০২৬ সালের ৭ মে, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আদেশের দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের দুই সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ গঠনের আদেশের এই তারিখ পিছিয়ে আগামী ১০ মে নির্ধারণ করেছেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন এই প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানিকালে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর জহিরুল আমিন এবং সহিদুল ইসলাম সরদারসহ অন্যান্যরা।

এই মামলায় অভিযুক্ত ২৮ জনের মধ্যে বর্তমানে চারজন আসামি গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন। তারা হলেন— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনো পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৯ জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...