পরীক্ষামূলক সংস্করণ

সৌরবিদ্যুৎ খাতে সবচেয়ে বড় বাধা নীতিগত সহায়তার ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির প্রসারে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বাংলাদেশ এখনো সৌর ও বায়ু বিদ্যুৎ ব্যবহারে পিছিয়ে আছে, যেখানে ভারত ও পাকিস্তান অনেক এগিয়ে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত অগ্রগতি আনতে সরকার নীতিগত সহায়তা বাড়াচ্ছে এবং একটি কমিটি কাজ করছে। শিগগিরই নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ইনভার্টার, সোলার প্যানেল ও ব্যাটারি স্টোরেজ ব্যবস্থাকে সহজ করতে একটি কার্যকর কাঠামো তৈরি করা হচ্ছে। বিশেষ করে ব্যাটারি প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সন্ধ্যার চাহিদা পূরণ সম্ভব হয়।

সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা। পাশাপাশি ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যেখানে নেট মিটারিং ব্যবস্থায় বিল সমন্বয় হবে।

অনুষ্ঠানে দেশের ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয় এবং তিন দিনব্যাপী একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...