পরীক্ষামূলক সংস্করণ

শাশুড়ির পর্নোগ্রাফি মামলায় জামাই গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি;

লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়ির দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) গ্রেফতারকৃত জামাই ইকবাল হোসেন মান্নাকে জেল-হাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানা পুলিশ।

এরআগে শনিবার রাতে নীলফামারী জেলার জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে জামাই ইকবাল হোসেন মান্নাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার মানিক মিয়ার পুত্র ইকবাল হোসেন মান্না (৩০)’র সাথে পার্শ্ববর্তী সির্ন্দুনা ইউনিয়নের এক মেয়ের প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ে হয়। বেশ কিছু দিন ঘর সংসার করার পর তাদের মধ্যে দাম্পত্যকলহ শুরু হয়। গত ৩ মাস ধরে ওই মেয়ে তার বাবার বাড়িতে অবস্থান করেন। এই সুযোগে ইকবাল হোসেন মান্না তার স্ত্রীর সাথে বিভিন্ন সময়ে তোলা অন্তরঙ্গ ছবি বিভিন্নজনের ফেসবুক ম্যাসেজারে দেয়।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই মেয়ের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় তার মেয়ের জামাই ইকবাল হোসেন মান্না’র বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাশ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে ইকবাল হোসেন মান্নাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন মান্নাকে রবিবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...